| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্টমার্টিনে কোনো কুকুর না খেয়ে নেই: পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 139766 বার পঠিত
সেন্টমার্টিনে কোনো কুকুর না খেয়ে নেই: পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করতে সরকার পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ কথা বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবসায়িক কৌশলগত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়। জীববৈচিত্র্য ফিরিয়ে আনা এখন প্রধান অগ্রাধিকার।

তিনি আরও জানান, দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে থেকে প্রকৃতি উপভোগ করবে। বাইরে থেকে রিসোর্ট নির্মাণের কোনো প্রয়োজন নেই।

পরিবেশ উপদেষ্টা জানান, সরকার সেন্টমার্টিনের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। শিগগিরই এটি চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “সেন্টমার্টিনে কোনো কুকুর না খেয়ে নেই, তারা অপুষ্টিতে ভুগছে না।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪