| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, তাই ভিসা দিচ্ছে না ভারত

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130585 বার পঠিত
একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, তাই ভিসা দিচ্ছে না ভারত

ক্রিকেট-পাড়ায়  চলছে তুমুল আলোচনা বাংলাদেশর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে। বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এবার যুক্ত হয়েছে নতুন সংকট ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তাপে ভিসা জটিলতায় আটকে আছে একাধিক অংশগ্রহণকারী দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোতে   ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দেয়া হলেও এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।

২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে আইসিসিকে আবারও পাঁচটি বোর্ড একসঙ্গে চিঠি দেওয়ার প্রস্তুতি নিয়ে চাইছে দ্রুত সমাধান, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ। 

২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জটিলতা ভিসা সংকটে আরও জটিল করে তুলেছে।  ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতির কারণে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা সেবায় কড়াকড়ি আরোপ করে ভারত। ফলে এর প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ওপর। 

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ধারাবাহিকতায় আইসিসি ইভেন্টেও হাইব্রিড মডেল অনুসরণের ফলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপেতাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় তাই খুব একটা ভিসা নিয়ে চিন্তিত নয় পাকিস্তান দল। 

মোট ২০টি দলের অংশগ্রহনে আসন্ন বিশ্বকাপে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল,আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। যদি পাকিস্তান ফাইনালে উঠে তাহলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪