| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেকর্ড প্রাইজমানি ঘোষণা অস্ট্রেলিয়ান ওপেনে

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 129678 বার পঠিত
রেকর্ড প্রাইজমানি ঘোষণা অস্ট্রেলিয়ান ওপেনে

রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে।মঙ্গলবার মোট পুরস্কার তহবিলকে  ১৬ শতাংশ বৃদ্ধি করে এবারের প্রাইজমানি ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা ৭৫ মিলিয়ন মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়নরা প্রত্যেকে ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পাবেন। যা গত বছরের তুলনায় যা ৩.৫ মিলিয়ন বা ১৯ শতাংশ বেশি।

প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার, এমনকি বাছাইপর্বে প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবেন, তারাও পাবেন ৪০,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালক ক্রেগ টাইলে। তিনি আরও বলেন এই পদক্ষেপ টেনিসে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। উদীয়মান তারকা থেকে শুরু করে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পর্যন্ত সব স্তরের খেলোয়াড়দের টেনিস ক্যারিয়ারকে সহায়তা করাই এর মুল উদ্দেশ্য। 

ক্রেগ টাইলে বলেন, “২০২৩ সাল থেকে বাছাইপর্বের পুরস্কার অর্থ ৫৫ শতাংশ বাড়ানো থেকে শুরু করে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নত করা- সবকিছুর মাধ্যমে আমরা নিশ্চিত করছি পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্য টেকসই থাকে। সব স্তরের খেলোয়াড়দের সহায়তা করার মাধ্যমে আমরা আরও বেশী পরিমানে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাবো এমনটাই আশা করেছেন তিনি।  

আগামী ১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন । শুরুতেই কোর্টে নামবেন ইয়ানিক সিনার ও ম্যাডিসন কিস শিরোপা ধরে রাখার লড়াইয়ে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪