| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোটে ভরা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 130072 বার পঠিত
চোটে ভরা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরি সমস্যায় জর্জরিত একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৫ সদস্যের দলে প্রায় প্রত্যেক খেলোয়াড়ই কোনো না কোনো চোটের সঙ্গে লড়াই করছেন, যা কিউই শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পেস বোলার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি বর্তমানে কাফ ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফার্গুসন ২০২৪ সালের নভেম্বরের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এদিকে বিশ্বকাপ চলাকালীন সময়েই এই দুই পেসারকে স্বল্প সময়ের জন্য পিতৃত্বকালীন ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

চোটের তালিকায় আরও আছেন ওপেনার ফিন অ্যালেন (আঙুল/হ্যামস্ট্রিং), মার্ক চ্যাপম্যান (গোড়ালি) এবং অধিনায়ক মিচেল স্যান্টনার (অ্যাডাক্টর)। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আশাবাদী সবাই নির্ধারিত পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন এবং টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে উঠবেন।

এই স্কোয়াডে অভিজ্ঞ অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার জেমস নিশামের সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন জ্যাকব ডাফি। পেসার কাইল জেমিসন থাকছেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন জায়গা পাননি দলে।

ব্যাটিংয়ে টপ অর্ডারে থাকছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন সেইফার্ট, আর ব্যাকআপ হিসেবে থাকছেন কনওয়ে।

‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

নিউজিল্যান্ডের প্রাথমিক স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪