| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একই দিনে দুই ভোট: রিট শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 139085 বার পঠিত
একই দিনে দুই ভোট:  রিট শুনতে হাইকোর্টের  অপারগতা প্রকাশ

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৭ জানুয়ারি) এই সিদ্ধান্ত দেন।

রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি আহমেদ সোহেল নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছে। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।

রিটটি গত ৫ জানুয়ারি হাইকোর্টে দায়ের করা হয়। এতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার–এর কোনো ব্যবস্থা নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪