| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী : সিইসি

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 138297 বার পঠিত
নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী : সিইসি

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। তাই আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এমনটাই বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ মনোনয়ন ফিরে পেতে, কেউ আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন করছেন।

ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪