| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হোল্ডার

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 129195 বার পঠিত
ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হোল্ডার

সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে দেওয়া এক মন্তব্যে গুজরাট টাইটান্সের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। জনপ্রিয় পডকাস্ট গেম উইথ গ্রেস অনুসষ্ঠানে চলমান ‘ইন্ডিয়া–পাকিস্তান বিরোধ’ নিয়ে হোল্ডার প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করায় এবং ২০২৫ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ ও আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার দৃশ্য নিয়ে তার এ বক্তব্য ক্রিকেটে রাজনীতির প্রভাবকে নতুন করে উস্কে দিয়ল্ডা

হোল্ডারের ভাষায়,ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত যা সত্যিই দুঃখজনক।এসব আমাদের খেলায় মানায় না। তিনি আরও বলেন ‘ক্রিকেটাররা বিশ্বদূত, যদি বিশ্ব শান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না বলে মন্তব্য সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। 

হোল্ডার মনে করেন,পরিবর্তনের সূচনা হতে হবে প্রভাবশালী দেশ ও খেলোয়াড়দের হাত ধরেই।‘ভারত ও পাকিস্তান' যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে।

গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ২০২৬ মৌসুমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নেয়া ৭ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডারের করা মন্তব্য মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি তাকে বাদ দেয়ার বিকল্পও ভাবতে পারে বলে মনে করছেন অনেকেই। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪