| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 137763 বার পঠিত
বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অভিজ্ঞতা কাজ করতে করতেই অর্জিত হয়। প্রশাসনের সদস্যরা সঠিক পথে থাকলে এবং তাদের মনোভাব ইতিবাচক হলে দায়িত্ব পালনে শতভাগ সফল হওয়া সম্ভব। কারও মধ্যে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ ইতোমধ্যে রিটার্নিং অফিসাররা সম্পন্ন করেছেন। কোথাও কোথাও কেউ কেউ সংক্ষুব্ধ থাকতে পারেন। তবে আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপিল আবেদন এখনো জমা হচ্ছে এবং সেগুলো নির্বাচন কমিশন নিষ্পত্তি করবে।

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ধরনের অভিযোগ আগেও ছিল, এখনও আছে। কেউ সংক্ষুব্ধ হলে অভিযোগ করতেই পারেন। কেউ কেউ সিদ্ধান্তে সন্তুষ্ট নাও হতে পারেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত সঠিক না হলে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে ত্রুটি থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনে রদবদলের কথা এখনই বলা হচ্ছে না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪