| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 128054 বার পঠিত
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সমিতি কমিশন বৃদ্ধির যে দাবি করেছে, সে দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সমিতির সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল (বুধবার) রাতে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস সমিতি। এর ফলে আজ (বৃহস্পতিবার) দিনব্যাপী দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়।

সমিতির দাবিগুলো ছিল-সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪