| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 137411 বার পঠিত
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে (ইসি) এসে আবেদন জমা দিচ্ছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে ইসিতে স্থাপিত ১০টি বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গত চার দিনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে চতুর্থ দিনে জমা পড়েছে ১৭৪টি আপিল আবেদন। এসব আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে। আজকের মধ্য দিয়ে আপিল দায়েরের এই প্রক্রিয়া শেষ হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪