| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 136628 বার পঠিত
মোসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে ঘটনার প্রধান শুটার জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪