| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 136541 বার পঠিত
সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যন্ত সব ধরনের সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়।

এর আগে, গত ৫ জানুয়ারি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নির্বাচনের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে—যেমন পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ অন্যান্য নথিতে—গণভোটের লোগো ব্যবহার করতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের নিজ উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার প্রিন্ট করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি রয়েছে। ব্যানার প্রদর্শনের মাধ্যমে সেবাগ্রহীতা ও সাধারণ জনগণের মধ্যে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সব দপ্তর ও তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪