| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135304 বার পঠিত
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।

রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ও বাতাসের আর্দ্রতা  ছিল ১০০ শতাংশ।তবে গত শুক্রবার (৯ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। দুপুরে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। গতদুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার পর আজ থেকে জেলায় মাঝারি শৈতপ্রবাহ বয়ে চলায়  আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪