| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিতে ৩২ মিনিটেই ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135279 বার পঠিত
ইসিতে ৩২ মিনিটেই ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টা ৩২ মিনিটের মধ্যেই নির্ধারিত ১২ জন প্রার্থীর আপিল শুনানি শেষ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একজন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং অপর একজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

আপিল মঞ্জুরপ্রাপ্ত প্রার্থীরা হলেন, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে। আর ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ধারাবাহিকভাবে আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪