| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, থানায় মামলা

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135275 বার পঠিত
বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, থানায় মামলা

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৬) নামে এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে নিহতের পরিবার খিলগাঁও থানায় এ হত্যা মামলাটি করেন। মামলায় তাদের দোকানের স্টাফ মিলনকে প্রধান আসামি করা হয়েছে।   

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। বাবা-মা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না। ফাতেমার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। তার বোন জিমে গিয়েছিলেন, তখন সে বাসায় একাই ছিল।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসা ও এর আশেপাশের সিসিটিভি ভিডিও যাচাইবাছাই করার কথা বলেন ওই কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪