| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135236 বার পঠিত
নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়

জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন। রুলের জবাব আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত ৭ জানুয়ারি হাইকোর্ট জাতীয় পার্টি ও এনডিএফকে নির্বাচন থেকে বিরত রাখার আবেদনটি শুনানির জন্য মুলতবি করেছিল।

প্রাথমিক শুনানিতে হাইকোর্ট জানতে চেয়েছিল, ১০ জানুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে কিনা বা বাতিল হওয়া প্রার্থীতা কেউ পুনরুদ্ধার করেছে কিনা। এই তথ্য রাষ্ট্রপক্ষকে হাইকোর্টকে জানাতে বলা হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের কিছু প্রার্থীর অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য রিট দায়ের করা হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪