| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন শিশু উদ্ধার পূর্বাচল বাণিজ্য মেলা থেকে

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135218 বার পঠিত
তিন শিশু উদ্ধার পূর্বাচল বাণিজ্য মেলা থেকে

রবিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে ভোর সাড়ে ৪টার দিকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে উদ্ধারকৃত শিশু রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোকতার হোসেন জানিয়েছেন, পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা কচ্রার সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান, সাজু  ও জান্নাতকে উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার একেক ঠিকানা উল্লেখ করায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে রোহান তার বাবাআ নাম মামুন এবং  সাজু ও জান্নাত  তাদের বাবার নাম রহিম বলে জানিয়েছে। 

 উদ্ধারের পর শিশুদের রূপগঞ্জ থানায় নিয়ে এসে পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের দায়িত্ব নেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪