অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর ঘুর্ণিঝড় কোজি-এর আঘাতে। রোববার স্থানীয় সময় ভোরবেলায় কুইন্সল্যান্ডের আয়ার অ্যান্ড ব্রাউন শহরের উপকূলে ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়ে কোজি।
ঝড়ে রাজধানী ব্রিসবেনসহ কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় ১৫ হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রিসাফুল্লির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছ। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন ৫০০ কিলোমিটার দূরে হলেও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি।
এদিকে ঘুর্ণিঝড় কোজির দু’দিন আগে থেকেই ভারী বর্ষণে কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর ।