| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 135080 বার পঠিত
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি।

শুনানি শেষে বিকেল ৫টায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বিভিন্ন কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরও ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়। তার আপিলটি আগের দিন শনিবার বিবেচনাধীন ছিল।

ইসি জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর এবং রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪