| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমরীশকে নীরব শ্রদ্ধা জ্যাকির

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 125605 বার পঠিত
অমরীশকে নীরব শ্রদ্ধা জ্যাকির

বলিউডের খলনায়ক কিংবদন্তি অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। অভিনেতা জ্যাকি শ্রফ সামাজিক মাধ্যমে এক আবেগঘন নীরব শ্রদ্ধা নিবেদন করেছেন  প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে। 

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্যাকি এই গুণী অভিনেতার শুধু জন্ম ও মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করে। তার  এই সংক্ষিপ্ত পোস্টই বলে দিচ্ছে,পর্দার আড়ালে তাদের সম্পর্কের কথা। সিনেমায় একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত হলেও বাইরে সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার।

সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা ‘মোগ্যাম্বো’কে নিয়ে অভিনেতা সৌরভ শুক্লও তার স্মৃতিচারণে বলেছেন পর্দার ভয়ংকর এই মানুষটি বাস্তবে ছিলেন অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী। শুটিং সেটে তিনি সবসময় একা আসতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পৌঁছাতেন। সহকারী না রাখার কারণে গম্ভীর গলায় অমরীশ উত্তর দিয়েছিলেন, ‘নিজের রক্ত জল করা উপার্জনের টাকা আমি অন্যকে দিয়ে শেষ করতে চাই না।’ ।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪