| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 133312 বার পঠিত
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

জ্বালানি খাতকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সরকার এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি দেশে এলপিজি–সংক্রান্ত বিদ্যমান সমস্যা সমাধানেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি নিয়ে ভেনিজুয়েলা ও ইরানের প্রসঙ্গ উত্থাপন করা হলে সরকারের পরিকল্পনা সম্পর্কে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও বলেন, নতুন পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বডি ক্যামেরা কেনার প্রয়োজনীয় বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দেই রয়েছে। এ খাতে ব্যয় মন্ত্রণালয় নিজস্ব বাজেট থেকেই করবে।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি। এই প্রশিক্ষণ কার্যক্রমে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা সহায়তা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, মূলত বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরনের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪