| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম: 13-01-2026 ইং
  • 133321 বার পঠিত
শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করবে আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। মামলার যুক্তি উপস্থাপনের দিন আসামি খুরশীদ আলম আদালতে হাজির থাকলেও, অন্য আসামিরা পলাতক থাকায় উপস্থিত ছিলেন না।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একই আদালতে শেখ হাসিনা ও পরিবারের ১৮ জনের আরেকটি মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য হয়েছে ১৮ জানুয়ারি।

মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন।

শেখ পরিবার ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা, সাবেক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক সচিব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪