| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৫ জনের প্রার্থিতা বাতিল

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 131179 বার পঠিত
আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৫ জনের প্রার্থিতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর করা হয়েছে, ৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে, একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এবং ২টি আপিলের বাদি অনুপস্থিত ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়।

শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ তার জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে নির্বাচিত ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি। একইভাবে, মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর ক্ষেত্রে ১০ জনের মধ্যে ৮ জন যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়নও একই কারণে বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধ কিনা তা নিয়ে করা আপিলে সিদ্ধান্তে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ারের আপিল নামঞ্জুর করা হয়েছে। ফলে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪