| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 131081 বার পঠিত
গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন

গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে উচ্চপর্যায়ের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) হাসপাতালটির ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর হিমু, সহযোগী অধ্যাপক সুদীপ্ত কুমার মুখার্জি, সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন চৌধুরী।

ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, মেডিকেল বোর্ডে নিউরোসার্জারি, নিউরোলজি, আইসিইউসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা, গুলির আঘাতে সৃষ্ট নিউরোসার্জিক্যাল জটিলতা এবং সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের বৈঠক চলমান রয়েছে। বৈঠক শেষে হুজাইফার চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শিশুটিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, গুলির আঘাতে হুজাইফার মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

চিকিৎসকদের ভাষ্য, শিশুটির অবস্থা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪