| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাজমুলকে অব্যহতি,বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 122274 বার পঠিত
নাজমুলকে অব্যহতি,বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আলটিমেটামের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বিকেলে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তাঁর পদত্যাগ দাবি করে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে পদত্যাগের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা দুপুর ১টায় শুরু হওয়া বিপিএলের ম্যাচ বয়কট করেন।

এরপর বিকেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই বিসিবি এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

বিসিবির এ সিদ্ধান্তকে ক্রিকেটারদের আন্দোলনের ফল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪