| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হুমকি পাচ্ছেন মিঠুনরা

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 121524 বার পঠিত
হুমকি পাচ্ছেন মিঠুনরা

ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে গত বুধবার বিপিএলসহ সব খেলা বয়কটের ডাক দিয়েছিল। নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করার ফলে স্থগিত হয়ে যায় বিপিএলের দুই ম্যাচ। 

এদিকে কোয়াবের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দল ও বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহানরা। কোয়াবের সভাপতি হিসেবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে অন্যান্য খেলোয়াড়রা অজানা নাম্বার থেকে হুমকি পাচ্ছে বলে উঠেছে অভিযোগ।


দিনভর নানা নাটকীয়তার পর রাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসে কোয়াব এবং তখন তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। এই সংবাদ সম্মেলনেই  হুমকির বিষয়টি নিশ্চিত করে মিঠুন বলেন,'শুধু আমাকে না বিভিন্ন অজানা নম্বর থেকে আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।’ 

তিনি আরও বলেন, 'কাউকে আঘাত করার মতো আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি যেটা কাউকে ছোট করে বা বিতর্কিত কোনো বিষয়। দেশের বিপক্ষেও কোনো কথা বলিনি। আমাদের সবার বিষয় ছিল ক্রিকেট যেটা রক্ষার করার অধিকার আছে আমাদের।’ 


উল্লেখ্য গতকাল বিপিএলের স্থগিত হওয়া ম্যাচ দুটি আজ (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স এর খেলা মাঠে গড়াবে। একইভাবে লিগ পর্ব ও প্লে-অফের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন করে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪