| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকিট নিয়ে দর্শকদের সুখবর দিল বিপিএল

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 121477 বার পঠিত
টিকিট নিয়ে দর্শকদের সুখবর দিল বিপিএল

কোয়াবের সদস্যদের সঙ্গে  রাতে দিনভর নাটকীয়তার পর বৈঠকে বসা বিসিবি গতকাল বৃহস্পতিবারে জানান বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। ক্রিকেটারদের খেলা বয়কটের কারণে বৃহস্পতিবারের দুটি স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা এবং স্থগিত ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে শুক্রবার। 

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। যদিও এদিন অনুষ্ঠিত হবে দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স এর আগের দিনের স্থগিত ম্যাচ দুটি।


পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ একদিন করে পিছিয়ে ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি মাঠে গড়ালে শেষ হবে লিগপর্ব। একইভাবে লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। শুধু অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএলের দ্বাদশ আসর ।

এদিকে, বিসিবি টিকিটের অর্থ ফেরত নিয়ে জানিয়েছে যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা বিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন সেখান থেকে অর্থ ফেরত পাবেন। সবাইকে বিসিবি ওয়েবসাইট এবং +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী বিভিন্ন ম্যাচের টিকিটও একইভাবে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলমান বিপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


গতকাল বিপিএল মাঠে গড়ানো নিয়ে স্পষ্ট বার্তা ছিল না কোনোপক্ষ থেকেই। ক্রিকেটাররা দাবি না মানার আগপর্যন্ত খেলা বয়কটের ঘোষণা দিলেও খেলা দেখতে যথারীতি স্টেডিয়াম প্রাঙ্গনে এসেছিলেন সমর্থকরা। খেলা শুরু না হলেও বেশ কিছু দর্শক গ্যালারিতেও প্রবেশ করেন। তবে বড় একটি অংশ গেটের বাইরে খেলা শুরু না হওয়ায় ভাংচুর আরম্ভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪