বিপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা রংপুর রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন নুরুল হাসান সোহান ক্রিকেটের টালমাটাল এই পরিস্থিতির মাঝে। তাই টুর্নামেন্টের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা সোহানের সময়টা ভালো যাচ্ছে না বিপিএলএর ব্যাট হাতে। গত কয়েকদিন ধরেই কোচের সঙ্গে আলোচনা করে নিজের পারফর্মেন্সের উন্নতি এবং দলের কথা চিন্তা করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে রংপুরের কোচ মিকি আর্থার রংপুর রাইডার্সের আভ্যন্তরণী পরিবর্তনের খবর জানাতে বলেন, 'নুরুল হাসান সোহান ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলকে প্রাধান্য দিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।’
আদেকে নতুন অধিনায়ক লিটন দাসের উচ্ছসিত প্রশংসা করে মিকি আর্থার বলেন, ‘ আমরা সৌভাগ্যবান আমাদের সাথে জাতীয় দলের অধিনায়ক আছেন, যে এই টুর্নামেন্টের বাকি সময় আমাদের দলকে নেতৃত্ব দেবেন। কারণ লিটনের ক্রিকেট খেলা এবং তার আক্রমণাত্মক মানসিকতা, সেটা অসাধারণ ।’