| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সপ্তম দিনে শুরু হলো মনোনয়ন আপিল শুনানি

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 129478 বার পঠিত
সপ্তম দিনে শুরু হলো মনোনয়ন আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির সপ্তম দিন আজ, শুক্রবার (১৬ জানুয়ারি)। শুনানি দুপুর ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। গত বৃহস্পতিবার ষষ্ঠ দিনে ১০৪টি আপিলের ওপর সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর, ৩৪টি আবেদন নামঞ্জুর এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।

এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। ওইদিন ১৫টি আবেদন বাতিল এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়।

এখন পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া ৩৩টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪