| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 127886 বার পঠিত
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও এ মামলার আসামি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত সহিংসতা, হত্যা ও নির্যাতনের ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে শুনানির পর মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪