| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ

ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 127528 বার পঠিত
ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক সহিংসতা ও হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, যিনি অয়ন ওসমান নামেও পরিচিত।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই-আগস্ট মাসে নারায়ণগঞ্জে দেশের অন্যান্য এলাকার তুলনায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের করা হয়।

এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে সংশ্লিষ্টদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪