| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 127511 বার পঠিত
প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি

প্রবাসী বাংলাদেশীদের ভোটের ক্ষেত্রে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১,৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে, কারণ প্রবাসীদের সঠিক ঠিকানা পাওয়া যায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) প্রিজাইডিং অফিসারদের পোস্টাল ব্যালট গণনার প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, “ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলেও তা বিশ্বাস করার কোনো কারণ নেই।

তিনি প্রবাসী ভোটারদের আরও সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, ঠিকানা সঠিক না থাকায় ব্যালট পৌঁছানো সম্ভব হয়নি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪