| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে: আলী রীয়াজ

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 127480 বার পঠিত
স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন এবং এতে কোনো ধরনের বাধা নেই। তিনি বলেন, দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

সোমবার ( ১৯ জানুযারি ) সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয়—সে দায়িত্ব শহীদেরা দিয়ে গেছেন। জুলাই গণ-অভ্যুত্থান এই সরকারের ওপর যে দায় অর্পণ করেছে, তা হলো রাষ্ট্রের সংস্কার, মানবতাবিরোধীদের বিচার নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪