| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত আরও কয়েকজন

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 127408 বার পঠিত
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত আরও কয়েকজন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় র‍্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। নিহত র‌্যাব কর্মকর্তা হলেন র‍্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরই ওই স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিবৃতিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফফর হোসেন বলেন, ‘আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এসময় চারজন র‍্যাব সদস্য গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।’

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‍্যাব ও সেনা সদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪