| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 118162 বার পঠিত
শেষ  ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়া সিলেট টাইটান্স বিলিংস-মিরাজ জুটিতে ম্যাচে ফেরে। রংপুর রাইডার্স এই দুই ব্যাটারের বিদায়ের পর জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও ফাহিম আশরাফের করা ম্যাচের শেষ বলে  বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ইংলিশ তারকা ক্রিস ওকস। ফলে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেটের।

ব্যাটিং এ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করা রংপুরকে জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।





রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে ইংলিশ তারকা স্যাম বিলিংস দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নিয়ে ৫০ রানের জুটিতে জয়ের আশা দেখে সিলেট। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পায় সিলেট।

দলের হয়ে স্যাম বিলিংস সর্বোচ্চ ২৯ রান, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ ১৮ রান করেন । এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। ক্রিস ওকস ১০ রানে ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।


সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। 







 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪