বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। অনুসন্ধানে তার নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দুদক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।