আসন্ন ফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান। প্রতিপক্ষ যেই হোক না কেন, দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে মেহেদী বলেন, “ফাইনালে যারাই আসুক, আমাদের প্রস্তুতি থাকবে সম্পূর্ণ। আমরা নির্দিষ্ট কোনো দলের কথা ভেবে খেলছি না, নিজেদের পরিকল্পনা ও শক্তির ওপরই ভরসা রাখছি।”
দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, খেলোয়াড়দের মধ্যে দারুণ আত্মবিশ্বাস ও ঐক্য রয়েছে, যা ফাইনালে ভালো ফল পেতে সহায়ক হবে।
ফাইনালের আগে দলের অনুশীলন ও কৌশলগত প্রস্তুতি ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে জানান এই অলরাউন্ডার। সমর্থকদের প্রত্যাশা পূরণে দল সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম। বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হয়েছে লো-স্কোরিং তবে জমজমাট লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে সিলেট টাইটান্সের বিপক্ষে।