জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে আবির্ভাবের সঙ্গে সঙ্গে। তবে তা খেলার জন্য নয় বরং জেলিফিশের আদলে তৈরি এক অসাধারণ পোশাকের জন্য। তিনি ক্রোয়েশিয়ার আন্তোনিয়া রুজিচকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এই নজরকাড়া সাজে।
ওসাকার প্রবেশ রড লেভার অ্যারেনায় তৈরি করেছিল এক নাটকীয় মুহূর্ত। জেলিফিশের মতো ঢেউ খেলানো কুঁচি দিয়ে সাজানো সমুদ্রের নীল রঙের ট্র্যাকসুট জ্যাকেট, সঙ্গে চওড়া সাদা প্যান্টের পোশাকটি মেয়ে শাইকে উৎসর্গ করে ওসাকা জানান তার দুই বছর বয়সী মেয়েকে বই পড়ে শোনানোর সময় একটি জেলিফিশ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। এটি সত্যিই সুন্দর।
ওসাকার এই ধারণাটিকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডন-ভিত্তিক স্টাইলিস্ট রবার্ট উন। বিয়ন্স, কার্ডি বি এবং আরিয়ানা গ্র্যান্ডের মতো বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পীদের পোশাক যিনি তৈরি করেন। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তার মুখের উপর একটি প্রজাপতি বসার সেই স্মরণীয় মুহূর্তের প্রতিচ্ছবির মোটিফ তিনি একটি তার বড় আকৃতির টুপিতে এবং অন্যটি ছাতায় রেখেছিলেন।
তবে পোশাক যেমনি হক না কেন নানা আলোচনার মধ্যেও ওসাকা তার খেলার দিকে মনোযোগ ধরে রেখেছিলেন। তিনি ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে জয়লাভ করেন প্রতিদ্বন্দ্বী রুজিচের বিরুদ্ধে। শেষ সেটে ৩-৪ গেমে পিছিয়ে পড়েও তিনি দ্রুত ব্যবধান ৪-৪ করেন এবং পরপর দুটি গেম জিতে জয় নিশ্চিত করেন।