| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালে বিসিবিতে হাজির বুলবুল

  • আপডেট টাইম: 26-01-2026 ইং
  • 114878 বার পঠিত
সকালে বিসিবিতে হাজির বুলবুল

গুঞ্জন গতকাল সন্ধ্যা থেকেই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে নেই যাচ্ছেন অস্ট্রেলিয়াতে।  যা নিয়ে রাতভর ক্রিকেটাঙ্গনও ছিল সরগরম। তবে এই গুঞ্জনের মাঝেও একাধিক পরিচালক বুলবুল দেশে আছেন তা নিশ্চিত করেছিলেন। 

এর ফলশ্রুতিতে বুলবুল নিজে তার বাংলাদেশে অবস্থানের কথা বললেও অনেকের বিশ্বাস অবিশ্বাসের  দোলাচালে সোমবার সকাল এগারোটায় শের-ই-বাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় বিসিবি সভাপতিকে। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ কঠিন সময় পার করছেন। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন না করতে পারায় বিসিবির অন্দর মহলেও চলছে অস্থিরতা।

আইসিসি বিসিবির দাবি প্রত্যাখ্যানে নানা দিক উল্লেখ করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এদিকে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগের খবরে বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে ওঠে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪