বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছে আজিজুল হক তামিমের দল। সোমবার (২৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারের ৩ বলে ৬ রান করে আউট হন ওপেনার জাওয়াদ আরবার ফলে ম্যাচের শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের ।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্সে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে যুবা টাইগাররা। সেমিফাইনাল নিশ্চিত করতে দুটো ম্যাচেই জিততে হবে। কিন্তু মাত্র ১৩৬ রানে অলআউট হয় যুবারা। ওপেনার জাওয়াদ আরবার সাজঘরে ফেরার পরে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
এই দুই ব্যাটারের বিদায়ের পর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাক্লে ৩৮ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় যুবা টাইগাররা। ওপেনার রিফাত বেগ দলের সর্বোচ্চ ৩১ রান করেন। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ ২৫ রান এবং আজিজুল হাকিম তামিম করেন ২০ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। ২টি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন।