| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 114348 বার পঠিত
বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

ক্রিকেটের ময়দানে না খেললেও এবার মাঠের বাইরের লড়াইয়ে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরাও পরিণত হলেন প্রতিকারহীন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার দেশের সব সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। অর্থাৎ, এবার বাংলাদেশের কোনো সাংবাদিকই বিশ্বকাপের খেলা সরাসরি মাঠে গিয়ে কাভার করতে পারবে না।

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে না চাওয়ায় আইসিসি তাদের দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। এবার সেই সিদ্ধান্তের পরিণতি সাংবাদিক মহলে দেখা দিল। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক বা ক্রিকেট রিপোর্টার টুর্নামেন্ট কাভার করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সব আবেদনই বাতিল করা হয়েছে।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, “এটা আমার জন্য এবং বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য অপমানজনক, গ্লানির এবং ক্ষোভের। আমি দীর্ঘকাল ধরে ক্রিকেট কাভার করছি, সাতটি বিশ্বকাপ অভিজ্ঞতা রয়েছে, তারপরও আমাদের এক্রিডিটেশন বাতিল করা হয়েছে। এটা স্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দল ভারতে খেলতে চায় না, শ্রীলঙ্কায় খেলতে চায়। কিন্তু সেই কারণে আমাদের সাংবাদিকরা কেন ম্যাচ কাভার করতে পারবে না, তা আমি বিশ্বাস করতে পারছি না। এটি খুবই হতবাক করা ঘটনা।”

বাংলাদেশ দলের আগ্রহ না থাকায় আইসিসি বারবার ভারতের মাটিতে খেলার জন্য চাপ দিয়েছিল। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিচ্ছিলেও আইসিসি তা গ্রহণ করেনি। ফলে, বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ‘ফরফিট’ হয়ে গিয়েছে।

এখন সেই সিদ্ধান্তের প্রভাব পড়ল দেশের সাংবাদিক মহলে। বাংলাদেশের মিডিয়া ঘরানা এবং ক্রিকেটপ্রেমীরা গভীর হতাশার মুখোমুখি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪