| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 113307 বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা

ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের শেষ দিনে টটেনহ্যাম হটস্পারের দুই ফরাসি তারকা কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্ট গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের ব্যস্ততম সড়কে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুয়ানি সামনের গাড়িতে ছিলেন এবং ওডোবার্ট তাঁর গাড়ি অনুসরণ করছিলেন। সংঘর্ষে মূলত পেছনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়; মুয়ানির গাড়ি অক্ষত থাকে। ক্লাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় কেউ আহত হননি।

ওডোবার্টের কালো ফেরারি গাড়ির সামনের অংশ ভেঙে যাওয়ার ছবিটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। এই বিষয়ে টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, “কোলো মুয়ানি এবং উইলসন ওডোবার্ট উভয়েই ঠিক আছেন। এটি একটি ছোট দুর্ঘটনা মাত্র। সেখানে উপস্থিত সবাই নিরাপদ।”

দুর্ঘটনার পর সতর্কতামূলকভাবে ক্লাবের মেডিক্যাল স্টাফ উভয় খেলোয়াড়ের চেক-আপ করেছেন। তবে উদ্বেগের কোনো কারণ নেই। তাই আজ জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও উভয় খেলোয়াড়ের অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, মুয়ানি সম্প্রতি বড় ইনজুরি কাটিয়ে ফিরেছেন, যার কারণে তিনি মুখে মাস্ক পরে খেলেন। সেই কারণে নতুন এই দুর্ঘটনায় তার ফিট থাকা টটেনহ্যামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ খবর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪