| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগেই নতুন ঝুঁকি নিপাহতে আক্রান্ত ভারত

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 113050 বার পঠিত
বিশ্বকাপের আগেই নতুন ঝুঁকি নিপাহতে আক্রান্ত ভারত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তে স্কটল্যান্ড দলের ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তার ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরিতে 

 নতুন করে আলোচনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক সমস্যায় পড়েছে স্কটিশ শিবির। প্রস্তুতি ও অনুশীলনের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভিসা জটিলতা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে দলটির ভেতরে।


স্কটল্যান্ড দলের ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত সাফিয়ান শরীফের ভিসা জটিলতার ফলে পুরো দলকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভারতে নিপাহ ভাইরাসের নতুন প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। 

ভারতীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত যাদের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীও। সংক্রমণের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য দেশের জন্যও এই ভাইরাস নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে,ফলে বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


বিশ্বকাপ সূচি অনুযায়ী, স্কটল্যান্ড কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলবে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন ভিসা জটিলতা, প্রস্তুতির সীমাবদ্ধতা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই এই গ্রুপে উত্তেজনা ও অনিশ্চয়তা বেড়েই চলেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪