ছয়বারের গ্র্যান্ডস্লাম জয়ী পোল্যান্ডের ইগা শিয়াটেকের বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে। বুধবার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রাইবাকিনা বিশ্বের দুই নম্বর তারকাকে হারিয়েছেন ৭-৫, ৬-১ সরাসরি সেটে।
প্রথম সেটে শিয়াটেকের প্রথম সেটে লড়াই জমলেও দ্বিতীয় সেটে একচেটিয়া আধিপত্য দেখান বিপক্ষে থাকা রাইবাকিনা। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক রিটার্নে প্রতিপক্ষকে চাপে রেখে সহজেই ম্যাচ নিজের করে নেন তিনি।
সেমিফাইনালে রাইবাকিনার এই দাপুটে জয় তার আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেসিকা পেগুলা ও আমান্ডা আনিসিমোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন রাইবাকিনার।
শিয়াটেকের বিদায়ে এখন দেখার বিষয়,নারী এককে রাইবাকিনা কি শেষ পর্যন্ত মেলবোর্নে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুলতে পারবেন?