| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 105088 বার পঠিত
বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের  ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে। সপ্তাহ খানেক সময় বাকি থাকলেও এখনো শতভাগ নিশ্চিত নয় এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশ গ্রহণ। এরই ধারাবাহিকতায় তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে তবে ঠিক কী কারণে এই অনুষ্ঠান হয়নি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান। এই ম্যাচের টসের পরই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা থাকলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে। 

পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছিলেন,'সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।'আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা।  গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণ এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪