নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। তবে সূর্যকুমার যাদবের দল টি-টোয়েন্টি সিরিজে ঠিকই দাপট দেখিয়েছে। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে শনিবার (৩১ জানুয়ারি) ভারতের করা ২৭১ রানের জবাবে ২২৫ রানে কিউরা অলআউট হলে ৪৬ রানের জয় পায় ভারত।
৪-১ ব্যবধানে সিরিজ জয়ের দিনে ভারতের একাধিক রেকর্ডের মধ্যে ভারতের করা ২৭১ রান আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ।ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ সংখ্যক আড়াইশ পেরোনোর রানের ইনিংস এখন চারটি, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। এত দিন সবচেয়ে বেশি আড়াই শ রানের স্কোরে ভারতের। সাথে রয়েছে যৌথভাবে ২৩টি ছক্কা
সদ্য সমাপ্ত এই সিরিজে সবমিলিয়ে ৬৯ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। আর পুরো সিরিজে মোট ১১৬টি ছক্কায় নিউজিল্যান্ডের ৪৭টি। ম্যাচে ৪২ বলে ঈষান কিষানের সেঞ্চুরি টি–টোয়েন্টিতে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় পঞ্চম।
সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাত্র ১৮২২ বলে দ্রুততম ৩ হাজার রান করেন। কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে দিয়েছেন ৫৮ রান। যা টি–টোয়েন্টিতে তার দেয়া বেশি রান।