| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটিশ নারী দল

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 104467 বার পঠিত
বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটিশ নারী দল

স্কটল্যান্ডের মেয়েরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের শেষ ম্যাচে রীতিমতো গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। স্কটিশরা ৪১ রানের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে স্কটল্যান্ড। জবাবে যুক্তরাষ্ট্রের ইনিংস ১৩৭ রানেই থেমে যায়। 

স্কটল্যান্ডের এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে স্কটিশরা। এদিকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের মেয়েদের। এছাড়া টেবিলের দুই ও চার নম্বরে রয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। 


নেপালের কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে ৪১ রান আসলেও ১০ বলে ১৭ রান করে আউট হন ক্যাথরিন ফ্রেসার। ক্যাথরিন ব্রাইস পরের উইকেটে নেমে রানের দেখা পাননি।  উইরেকটকিপার ব্যাটার সারাহ ব্রাইস ৯ বলে করেন ১২ রান। ওপেনার ডার্সে কার্টার ৫২ রানে, অ্যালিসা লিস্টার ৩২ বলে ৪৩ রান, প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯ রান করেন। 

শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। রান তাড়া করতে নেমে টপঅর্ডার ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। এল্লা ক্লারিজ দলের হয়ে করেন সর্বোচ্চ ৩৫ রান, চেতনা প্যাগিদইয়ালা ২৪ রান করলেও বাকি ব্যাটারদের কেউই স্পর্শ করতে পারেননি বিশের কোটাও। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪