| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে : গাভাস্কার

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 104080 বার পঠিত
ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে : গাভাস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারত ম্যাচ বয়কট করে গতকাল (রোববার) পাকিস্তান বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পিসিবি। পাকিস্তানকে আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেও ভারতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে চটেছে ভারত।  

পাকিস্তানের এই পদক্ষেপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার পাকিস্তানের বিপক্ষে বিশ্ব ক্রিকেট সংস্থাকে এমন পদক্ষেপ নিতে বলেছেন, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে  গাভাস্কার বলেন, ‘শেষ মুহূর্তে কেউ সরে দাঁড়ালে, সেটা অব্যশই একটা সমস্যা। যদি আগেভাগে সরে দাঁড়াত, সেটা ভিন্ন ব্যাপার হতো। অবশ্যই আইসিসিকে এমন কোনো পদক্ষেপ নিতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো দল এই ধরনের কাজ না করে।’


পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নেবে আইসিসি নেবে কিনা সেটা দেখা সময়ের ব্যাপার কিন্তু এটা নিশ্চিত যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি খুবই অসন্তুষ্ট।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪