| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 100661 বার পঠিত
ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হতে না হতেই পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ক্রিকেট বোর্ডের ঘোষণা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সঙ্গে সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেট আকাশে শঙ্কার মেঘ জমে। 


মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে কি না,তা নিয়ে চলা জোর গুঞ্জন শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টুর্নামেন্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই দিনেই উদীয়মানদের এশিয়া কাপে মাঠে নামবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। 


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  পিসিবির বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত গুঞ্জন হিসেবে থাকলেও এই ইস্যু নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন পর্যন্ত বোর্ড মিটিং ডাকেনি আইসিসি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪