অস্ট্রেলিয়াকে পিছিয়ে না রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেভারিট মেনে রিকি পন্টিং বলেন নিজেদের মাঠে শক্তি-সামর্থ্য ও কন্ডিশন তাদের চেনা তাই পারফরম্যান্সেও এগিয়ে ভারত।
পন্টিং এমন এক সময়ে এ কথা শোনালেন, যখন পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ হয়েছে অস্ট্রেলিয়া। বিশেষ করে শেষ দুই ম্যাচে স্পিনের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তিও ছিল নজড়ে পড়ার মতো। তবে আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়া ঠিকই ভালো করবে, অন্তত সেমি-ফাইনালে খেলবে।
অস্ট্রেলিয়ার অন্য যেকোনো দলের মতোই সুযোগ আছে। ভারত পরিষ্কার ফেভারিট হিসেবেই শুরু করছে এই আসরে, সেটা কন্ডিশন প্রতিভা ও মানের ক্রিকেটার সবকিছু মিলিয়েই তাদেরকে হারানো কঠিন হবে।
অস্ট্রেলিয়া দলকে এই মুহূর্তে একটি দুর্ভাবনার জায়গায় রেখে পন্টিং বলেন, ‘অস্ট্রেলিয়া দলে কিছুটা পালাবদল চলছে। তবে খুব নাটকীয় কিছু নয়। যে স্কোয়াড তারা ঘোষণা করেছে, সেখানে অভিজ্ঞ নামও আছে। আমি সত্যি মনে করি, সেমি-ফাইনালের সময় এলে অস্ট্রেলিয়াকেও দেখতে পাবেন।
অলরাউন্ডারের ছড়াছড়িকে দলের বড় শক্তি মেনে পন্টিং বলেন, তাদের স্কোয়াডে একটি সত্যিকারের ভালো ব্যাপার হলো, অলরাউন্ডার বেশ কয়েকজন আছে তাদের।